,

বিএনপি নেতা খোকনের গাড়ি বহরে হামলা

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা এ হামলা চালান।

জানা যায়, গত ২৫ মে পদ বঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি বর্ষণের ঘটনা ঘটে। সে ঘটনায় ছাত্রদলের দুই নেতা নিহত হন। আজ বৃহস্পতিবার সেই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ অন্য আসামিদের আদালতে আত্মসমর্পণের দিন ধার্য করেন আদালত। আত্মসমর্পণে বাধা দিতে পদ বঞ্চিত ছাত্রদলের নেতারা লাঠি এবং কাফনের কাপড় জড়িয়ে শহরের প্রধান সড়ক ডিসি রোড অবরোধ করেন। এ সময় ছাত্রদল নেতাদের খোকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। আদালতে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তার গাড়ি বহরে হামলা চালান পদ বঞ্চিত নেতারা। বেলা ১২টার দিকে তারা ডিসি রোড ছেড়ে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খাইরুল কবির খোকন আদালতে আত্মসমর্পণ করেননি বলে জানা গেছে।

সড়ক অবরোধের সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাইন উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, নিহত ছাত্রদল নেতা সাদেক হত্যা মামলার বাবি আলতাব মেম্বার, বহিষ্কৃত ছাত্রদল নেতা ফাহিম রাজ অভি, মাহিদুল মাহি, ফাতিম আলম নাফি, শেখ সাফিয়ান জাবের, অপু, সাকিব, নাজমুল প্রমুখ।

মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘যতদিন পর্যন্ত ছাত্রদল নেতা সাদেক ভাই ও আশরাফুল হত্যার বিচার না হবে, ততদিন আমরা খাইরুল কবির খোকনকে নরসিংদীতে ঢুকতে দেব না। ইতিমধ্যে আমরা তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছি। পাশাপাশি জেলা ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার আহবান জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না