,

সেলফি দেখে লেনদেন

news-image

ফিঙ্গার প্রিন্ট তথা আঙ্গুলের ছাপ দিয়ে অনলাইনে লেনদেনের যুগ অনেক আগেই শুরু হয়েছে। প্রযুক্তিগত উন্নতির ছোয়ায় এবার সেলফির মাধ্যমে অনলাইনে কেনাকাটার সুযোগ দিতে যাচ্ছে মাস্টারকার্ড কর্তৃপক্ষ। সেলফির মাধ্যমে লেনদেনকারীর ছবি শনাক্তকরণ ও যাচাইবাছাইয়ের জন্য একটি মোবাইল অ্যাপস নিয়ে কাজ করছে আমেরিকান প্রতিষ্ঠানটি। সেদিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন একটি সেলফিই হয়ে উঠবে আপনার যাবতীয় লেনদেনের নিয়ামক। এ পদ্ধতিতে কেনাকাটার পর অ্যাকাউন্টধারীকে লেনদেন নিশ্চিত করতে স্মার্টফোনের দিকে তাকিয়ে একবার চোখের পাতা ফেলতে হবে। আর স্মার্টফোনে আগে থেকেই ডাউনলোডকৃত বিশেষ ওই অ্যাপস সেলফিটি শনাক্ত করবে এবং লেনদেনকারীর পরিচিতি নিশ্চিত করবে। ফলে অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে সেলফির চুরি করলেও কাজ করবে না অ্যাপসটি। এ বিষয়ে আমেরিকার মাস্টারকার্ড কোম্পানির নিরাপত্তা বিশ্লেষক অজয় ভল্লা বলেন, 'নতুন প্রজন্ম, যারা আসলে সেলফিতেই মজে আছে… তারা বিষয়টিকে পছন্দ করবে বলেই মনে করি আমি। তারা এটি গ্রহণ করবে।' বর্তমানে মাস্টারকার্ড ব্যবহারকারীরা অনলাইনে কেনাকাটার জন্য বিশেষ নিরাপত্তা কোড ব্যবহার করতে পারেন। বিশেষ এই নিরাপত্তা কোড ভুলে যাওয়া কিংবা অন্য কেউ জেনে ফেলার ঝুঁকি রয়েছে। সেলফির মাধ্যমে লেনদেন চালু হলে এ ঝামেলা থাকবে না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। লেনদেনের নতুন এ পদ্ধতিটি চালুর জন্য এরইমধ্যে পাঁচশ' ব্যবহাকারীকে নিয়ে একটি পাইলট প্রকল্প চালু করেছে মাস্টাকার্ড। নতুন এ পদ্ধতি যাতে সব স্মার্টফোনে কাজ করে সেজন্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে মাস্টারকার্ড।
সেলফির মাধ্যমে 'অ্যাকাউন্ট ভেরিফিকেশনের' পাশাপাশি ভবিষ্যতে ব্যবহারকারীর কণ্ঠস্বর ও হৃদকম্পনের মাধ্যমেও প্রকৃত ব্যবহারকারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে মাস্টারকার্ড। সূত্র: সিএনএন, বিবিসি ও বিজনেস স্ট্যান্ডার্ড

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে