,

দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়!

news-image

সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে আনারস এবং দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়। খেলে তা নাকি বিষ হয়ে যায় । বিশেষ করে মায়েরা তাদের সন্তানকে কখনই দুধ এবং আনারস খেতে দেন না। এমনকি লেবুও দুধ একসঙ্গে দেওয়া হয় না। এসব ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, অনেক বাড়িতে ও হোটেলে বিভিন্ন ফল দিয়ে যেসব ডেজার্ট তৈরি হয় তাতে মওসুমি ফল হিসেবে আনারস থাকে। একই সঙ্গে রাখা হয় দুধে তৈরি নানা উপাদেয় খাবার। এমনকি বহির্বিশ্বে অত্যন্ত জনপ্রিয় খাবার কটেজ চিজেও আনারস এবং দুধ একসাথে থাকে। এছাড়াও বড় বড় গ্রোফারি ষ্টোরে প্রাপ্ত বিভিন্ন ইয়োগাটে (দই) দুধ এবং আনারস একসাথেই থাকে। মানবদেহ আলাদাভাবে দুধকে ভেঙ্গে যেমন শরীরের প্রয়োজনীয় উপাদানে রূপান্তর করতে পারে, ঠিক একই ভাবে আনারসকে ভেঙ্গে শরীরের শোষনীয় উপাদানে পরিণত করতে পারে। তাই এই দুটো জিনিসকে একসাথে খেলে তা বিষে রূপান্তরিত হবার কোন সম্ভাবনা নেই। দুগ্ধজাত খাবার এবং আনারস একসঙ্গে আহারে যেমন অসুবিধা হয় না তেমনি দুধ ও আনারস একসঙ্গে খেলেও সমস্যা হয় না। প্রকৃতপক্ষে এটি এক ধরনের কুসংস্কার। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ