,

মেক্সিকোয় গিরিখাত থেকে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরের একটি দুর্গম গিরিখাত থেকে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে ঠিক কতজনের মৃতদেহ আছে তা জানার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। সিবিএসনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাত বুধবার রাতে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জলিসকোর রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, গিরিখাত থেকে পাওয়া ব্যাগগুলোতে পুরুষ এবং নারীদের দেহাবশেষ রয়েছে। দেশটির দমকলকর্মী ও বেসামরিক কর্মকর্তারা হেলিকপ্টারে করে গিরিখাত থেকে বাকি দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটিতে সাতজন যুবক নিখোঁজ হন। এরপর থেকে দেশটির কর্তৃপক্ষ তাদের উদ্ধারে ততপরতা চালাচ্ছে। তবে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ ওই সাত যুবকের কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ঠিক কতজনের দেহাবশেষ তা এখন পর্যন্ত জানা যায়নি

দেশটির কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার কালো প্ল্যাস্টিক ব্যাগে মানব দেহাবশেষ মিলে। এরপর থেকে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: তুরস্কে উদ্ধারকাজে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ কুকুর পাঠাচ্ছে মেক্সিকো

এদিকে বিবিসি জানিয়েছে, মৃতদেহগুলো কীভাবে এই গিরিখাতে পড়েছিল তা এখনও জানা না গেলেও মেক্সিকোতে গুমের মতো অপরাধ তুলনামূলকভাবে সাধারণ বিষয়। উত্তর আমেরিকার এই দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোতে ১ লাখেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট