সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামলার শুনানিকালে নারী আইনজীবীকে মারধরের হুমকি!

news-image

অনলাইন ডেস্ক : মামলার সাক্ষ্য চলাকালে বাদীপক্ষে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানকে মারধরের হুমকি ও আঘাতের উদ্দেশ্যে তেড়ে আসার অভিযোগ উঠেছে আসামিপক্ষের আইনজীবী মোর্শেদুল ইসলামের বিরুদ্ধে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলা চলাকালে এ ঘটনা ঘটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান অভিযোগ করেন, ‘মামলার সাক্ষ্য চলার সময় কোনো কারণ ছাড়াই উনি (মোরশেদুল ইসলাম) আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধরের হুমকি দেন এবং বারবার শারীরিকভাবে আঘাত করার জন্য জন্য তেড়ে আসেন। এসময় আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে থামানোর চেষ্টা করেন। আমি তার এই আচরণে নিজের ও আমার সহযোগীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আদালত কক্ষের ভেতরেই যদি তিনি শারীরিক আঘাত করার জন্য বারবার তেড়ে আসেন তাহলে বাইরে কী করতে পারেন? একজনের মামলা চালাতে এসে আইনজীবী হয়ে মারধর ও হুমকির সম্মুখীন হতে হলে মামলা লড়া খুব কঠিন। আমি এ বিষয়ে আদালতে মৌখিক ও লিখিত অভিযোগ করেছি। একইসঙ্গে ঢাকা বার অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ জমা দেব।’

তবে অভিযোগ অস্বীকার করে আইনজীবী মোর্শেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এজলাসের ভেতরে যদি আমি কাউকে হুমকি দিই তাহলে তো বিচারক আমাকে ছেড়ে দেবেন না। এমন কোনো ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

গত বছরের ৯ ফেব্রুয়ারি একই আদালত ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী