,

রঙে আক্রান্ত শাহরুখের বাড়ি

news-image

বলিউডি কিং খান শাহরুখের বাড়ি রাতের আঁধারে আক্রান্ত হয়েছে। কড়া পাহারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতারাতি বিভিন্ন আঁকিবুকিতে ভরিয়ে দিয়েছে শাহরুখ খানের বাড়ির দেওয়াল। ফলে তার মত ভিআইপির বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে চারদিকে। কমলা, নীল, নিয়ন সবুজে রাঙানো আঁকাআঁকিতে ভরিয়ে দেওয়া হয়েছে তার বাড়ির দেওয়াল। তাতে লেখা ‘লাভ এসআরকে অ্যান্ড সি ইউ অন ফিফটিন্থ’। লেখার নীচে গৌরব নামে সইও করেছেন কোনও একজন। কিন্তু কে সে এবং এর কারণও বা কি? এসব দেখে রেগে গেছেন শাহরুখ খান। টুইট করে জানিয়েছেন, 'আমি শকড। আপনি একদিনও বাড়ির বাইরে থাকতে পারবেন না? থাকলেই এই কাণ্ড হবে?' এদিকে, কড়া নিরাপত্তার মধ্যেও দেওয়ালে এমন লেখালেখি প্রশ্ন উঠেছে শাহরুখের নিরাপত্তা নিয়েও। তার মতো একজন প্রথম সারির তারকার বাড়ির দেওয়ালে এত বড় শিল্পকর্ম (?) করতে তো বেশ সময় লাগার কথা। তা কোনও নিরাপত্তারক্ষীর চোখে পড়ল না কেন? শাহরুখ এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ দায়ের না করলেও তোলপাড় পড়ে গিয়েছে মুম্বই পুলিশ মহলে। ওদিকে নিন্দুকে বলছে, এটা আবার নতুন কোনও প্রচারণার কৌশল নয়তো!

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে