বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে দেশব্যাপী হবে ইন্টারনেট সপ্তাহ

news-image

ইন্টারনেটের প্রচার, প্রসার ও এর সুফল সাধারণ মানুষের সামনে তুলে ধরতে আগামী আগস্ট মাসে দেশব্যাপী ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ২০১৫’-এর আয়োজন করা হচ্ছে। দেশের তিনটি বিভাগীয় শহরে বড় প্রদর্শনী ও ৪৮৭টি উপজেলার একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হবে এই উৎসব। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানেও চলবে প্রচারণা।

ইন্টারনেট সপ্তাহের আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।

২৪ থেকে ৩০ আগস্ট চলবে ইন্টারনেট সপ্তাহ। এ আয়োজনে ই-কমার্স ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ ও স্থানীয় মোবাইল ফোনভিত্তিক উদ্যোগ দেখানো হবে।

বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ২০১৫ আয়োজনের ব্যাপারে গতকাল মঙ্গলবার রাজধানীতে বেসিস ও গ্রামীণফোনের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়েছে। বেসিসের নির্বাহী পরিচালক সামী আহমেদ ও গ্রামীণফোনের প্রধান ক্রয় কর্মকর্তা আসিফ মোহাম্মদ তৌহিদ চুক্তিপত্রে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা দিলীপ পাল, প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমানসহ অনেকে।

রাসেল টি আহমেদ বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন সাধারণ জনগণকে ইন্টারনেটের প্রতি আগ্রহী করা হবে, অন্যদিকে দেশের বিভিন্ন সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান তাদের ইন্টারনেটভিত্তিক পণ্য বা সেবাকে দেশব্যাপী পরিচিত করাতে পারবেন।

ইয়াসির আজমান বলেন, সারা দেশে পাঁচ কোটি ইন্টারনেট ব্যবহারকারী তৈরিতে এই আয়োজন অগ্রণী ভূমিকা পালন করবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা