,

আর আইটেম নম্বর নয় : শমিতা

news-image

আর আইটেম নম্বর নয়। শমিতা শেঠি কি ‘বোর’ হয়ে গেলেন তাঁর অভ্যস্ত ভূমিকায়? ২০০০ সালে যশ রাজ ফিল্মস-এর ব্যানারে আদিত্য চোপড়ার পরিচালনায় ‘মহব্বতেঁ’ দিয়ে যাত্রা শুরু নায়িকার। ২০০৫-এ মহেশ ভাট্টের প্রযোজনায় মোহিত সুরির সাসপেন্স থ্রিলার ‘জেহর’-এও নজর কেড়েছিলেন শমিতা। বলিউডের রেওয়াজ মাফিক একবার ‘আইটেম’ নম্বরের ছাপ পড়ে গেলে মূল ধারার অভিনয়ে ফেরাটা বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। তেমনটা আশঙ্কা করেই কি শমিতার এই সিদ্ধান্ত? ‘শো-পিস’ হিসেবে তিনি নিজেকে আর দেখতে চান না বলে জানিয়েছেন তিনি। মনের মত চরিত্র পাচ্ছেন না বলেই ২০১১ থেকে শমিতা ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কেরিয়ারে মন দিয়েছিলেন। দশ বছরের স্ক্রিন-কেরিয়ারে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু ভাল চরিত্রে অভিনয়ের ইচ্ছেটাকে জিইয়ে রেখেছেন তিনি। সম্প্রতি ডান্স রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা’-য় তাঁর অংশগ্রহণ কি শমিতাকে এই ‘আইটেম-চক্কর’ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে? শমিতা কিন্তু দারুণ আশাবাদী। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ