কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কৃষকদের কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ ইউপির সাতপাড়া গ্রামের চারজন কৃষকের কাছ থেকে ১০টন ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
উপজেলা খাদ্য অফিস জানায়, এ বছর কৃষকের কাছ থেকে ৪৬৬ মেট্রিক টন ধান কেনা হবে। ৩০ টাকা কেজি দরে প্রতি মণ ধানের মূল্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক ৩ মণ থেকে ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।
উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী প্রমূখ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান