,

বাড়ি ফেরার অপেক্ষায় রাজ্জাক

news-image

রাজ্জাকহাসপাতাল থেকে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন অভিনেতা রাজ্জাক। তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় এখন অনেকটাই ভালো। তিনি এখন পুরোপুরিই শঙ্কামুক্ত বলে জানালেন তাঁর ছোট ছেলে সম্রাট। চিকিৎসকের অনুমতি পাওয়ামাত্র রাজ্জাক বাসায় ফিরবেন। সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে সম্রাট বলেন, ‘আজ (সোমবার) বাবার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসক বাবাকে আরও দু-এক দিন পর্যবেক্ষণে রাখতে চেয়েছেন। তবে শুরুতে বাবাকে নিয়ে যে শঙ্কা ছিল, তা পুরোপুরি কেটে গেছে। তাঁর সবকিছু এখন স্বাভাবিকই বলা চলে। আল্লাহর অশেষ রহমত, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় বাবা সুস্থ হয়ে উঠেছেন। তিনি আমার সঙ্গে কথা বলেছেন। সবার সম্পর্কে জানতে চেয়েছেন। বিপদে পাশে দাঁড়ানোর জন্য সব বন্ধু, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়েছেন।’ বর্তমানে রাজ্জাকের চিকিৎসার দায়িত্বে আছেন ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান মোমিনুজ্জামান। তিনি জানান, রাজ্জাক শ্বাসযন্ত্র ও হৃদযন্ত্রে অসুস্থতা নিয়ে গত ২৬ জুন হাসপাতালে ভর্তি হন। এখন তাঁর অবস্থার উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে এ সপ্তাহের মধ্যেই তিনি হাসাপাতাল ছেড়ে যাবেন। নায়করাজ রাজ্জাকের অসুস্থতার খবরে চলচ্চিত্রাঙ্গনসহ সারা দেশে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। রাজ্জাকের শারীরিক অবস্থার খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান তাঁর অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ চলচ্চিত্রাঙ্গনের বন্ধু ও সহকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ