,

অভিনয় নিয়ে ভালো সময় কাটছে: সুজানা

news-image

মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। মাঝে ব্যক্তিগত সমস্যা কাটিয়ে এখন বেশ স্বাচ্ছন্দে মনোযোগ দিয়েছেন ক্যারিয়ারে। নিয়মিত কাজের পাশাপাশি এবার ঈদেও বেশ সরব সুজানা। ঈদের একাধিক নাটকে দেখা যাবে তাকে। ঈদে ৬ পর্বের একটি বিশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। ‘এক দুপুরের ভালোবাসা’ শিরোনামে ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। নাটকটিতে সুজানা ছাড়াও অভিনয় করেছেন তানভীর, কল্যাণ, সোমা, সমাপ্তী ও নমিরা। ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। সুজানা আরও অভিনয় করেছেন ‘এয়াবেন্ডার’ শিরোনামের একটি টেলিফিল্মে। যেখানে প্রথমবারের মতো বিমানবালার চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়াও এবার ঈদে আরও বেশকিছু নাটক ও টেলিফিল্মে দেখা যাবে তাকে। সঙ্গীতশিল্পী হূদয় খানের সাথে বিবাহ বিচ্ছেদের পর এখনকার অবস্থা ও কাজে নিয়মিত হওয়া প্রসঙ্গে সুজানা বলেন, ‘আমার অভিনয় নিয়ে ভালো সময় কাটছে। জীবনে অনেক সমস্যা আসবে। স্বাভাবিকভাবে মেনে নিয়েই চলতে হয়। এখন আমি ক্যারিয়ার নিয়ে সচেতন। নিজের মতো করেই কাজ করতে চাই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ