,

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পাদুকা শ্রমিকের মৃত্যু

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (২০) নামে এক পাদুকা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পীরবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোবারক সদর উপজেলার সুহিলপুর গ্রামের ফালু মিয়ার ছেলে। সে পীরবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন গ্রীণ সুজ নামের একটি পাদুকা কারখানায় শ্রমিকের কাজ করত।
নিহতের ভগ্নিপতি জাবেদ মিয়া জানান, দুপুরে মোবারক গ্রীণ সুজ পাদুকা কারখানার দ্বিতীয় তলা থেকে পাদুকা নিয়ে নিচে নামার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ