শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় (স্বাচিপ) এর ইফতার ও দোয়া মাহফিল

news-image

বিশেষ প্রতিনিধি : চিকিৎসকবদের দেয়া যাকাতের একটি অংশ গরীব ও অসহায় রোগীদের জন্য দান করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি রবিবার জেলা সদল হাসপাতাল প্রাঙ্গণে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জেলা স্বাচিপের সভাপতি ডাক্তার এফ জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ কাউসার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী এডভোকেট হুমায়ুন কবীর, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার হাসিনা আক্তার প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বাচিপ এর সাধারন সম্পাদক ডাক্তার মোঃ আবু সাঈদ। আলোচনাশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ।