স্মার্টফোন নিজেই সারাবে স্ক্র্যাচ!

news-image

প্রযুক্তি ডেস্ক : অনেকেরই স্মার্টফোন হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। কিংবা স্মার্টফোনে একটু-আধটু আঘাত লাগলেই চির ধরে ডিসপ্লেতে। তখন আর ডিসপ্লে টাচ অপশন কাজ করে না। বাধ্য হয়ে বদলাতে হয় ডিসপ্লে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে চির ধরা ডিসপ্লে নিজে নিজে সারাতে পারবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন ভবিষ্যতে স্মার্টফোনের ডিসপ্লে তৈরির উপাদানে ব্যাপক পরিবর্তন আসবে। তখন ডিসপ্লে তৈরির জন্য বিভিন্ন ধরনের কার্বনের মিশ্রনে রাসায়নিক উপাদান ব্যবহৃত হবে। এসব উপাদান উড়োজাহাজের ডানা তৈরিতে ব্যবহৃত হয়।

এছাড়া এসব উপাদান দিয়ে তৈরি হয় গাড়ির উইন্ডশিল্ড, রঙ, বাইসাইকেলের ফ্রেম এবং বায়ু কলের পাখা। ফলে এগুলো স্বয়ংক্রিয় ভাবে নিজে নিজেই প্রয়োজন মাফিক মেরামত করে নেয়।

ইউনিভার্সিটি অব বিস্টলের রসায়নবিদগণ জানিয়েছেন, এসব রাসায়নিক উপাদানের মধ্যে মেকানিক্যাল শক্তি রয়েছে। এইগুলো আরও পরিবর্ধন করা হলে তা দিয়ে যা কিছু তৈরি করা হোক না কেনো সেটিতে চির ধরলে নিজে থেকেই তা সারিয়ে নেয়।

রসায়নবিদ ডানকান জানান, আমরা প্রকৃতি থেকে সেলফ হিলিংয়ের শিক্ষা পেয়েছি। মানুষের শরীরে কোনো ক্ষতস্থান তৈরি হলে শরীর নিজে নিজেই তা সারিয়ে ফেলে। একই ঘটনা ঘটে উদ্ভিদের বেলায়ও হয় ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার