,

সালমানের গান চুরির দায়ে মিকা সিং

news-image

বিনোদন প্রতিবেদককয়েকদিন আগেই বলিউড সুপারস্টার সালমান খান তার ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার ঈদ স্পেশাল গান ‘আজ কি পার্টি’র উন্মোচন করলেন। গানটি উন্মোচন করতে এসে সালমান জানালেন মিকা সিং চুরি নাকি এই গানটি চুরি করেছেন। কেননা মিকার আগে এই গানটি নাকি তারই গাওয়ার কথা ছিল।

সালমান খান এ বিষয়ে আরো জানান তিনি নাকি এই গানটি গাওয়ার বহুবার চেষ্টা করেছেন কিন্তু মিকার চেয়ে ভালো কোনবারই হয়নি। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও সালমান ‘কিক’ সিনেমার সুপারহিট গান ‘জুম্মে কি রাত’ গানটি গেয়েছিলেন, কিন্তু মিকার গলায় গানটি বেশি ভালো হওয়ায় সালমানের গাওয়া গানটি আর মুক্তি দেয়া হয়নি।

আর সালমানের কথা শুনে মিকা বলেন, যখন কিক’ সিনেমার ‘হ্যাংওভার’ গানটি রেকর্ড করে কেমন হয়েছে জানার জন্য মিকার কাছে পাঠান সালমান, তখন নাকি মিকা গানটির প্রশংসা করেছিলেন। আর তার পরপরই সালমান নাকি মিকাকে এই বলে চমকে দেন যে এবার ‘জুম্মে কি রাত’ গানটিও সালমানই গাইছেন।

উল্লেখ্য, ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার ‘আজ কি পার্টি’ গানটির সুর করেছেন প্রীতম এবং গানটি লিখেছেন শাব্বির আহমেদ। সালমান খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি এই ঈদেই মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ