বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক কোনালের চার রূপ

news-image

বিনোদন প্রতিবেদকএবার এক অনুষ্ঠানে ভিন্ন চারটি রূপে দেখা যাবে সংগীতশিল্পী কোনালকে। ঈদের জন্য নির্মিত ‘গানে গানে’ অনুষ্ঠানটির পরিকল্পনা করার পাশাপাশি এটির পরিচালকও কোনাল। শুধু তাই নয়, অনুষ্ঠানটিতে গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনাও করছেন তিনিই।

‘গানে গানে’ অনুষ্ঠানের চলচ্চিত্র পর্বে (বাম থেকে) কিশোর, দিনাত জাহান মুন্নী, ইউসুফ ও কোনালসম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে ‘গানে গানে’ অনুষ্ঠানের শুটিং শেষ হয়েছে। কোনাল বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই চ্যানেল আইতে বিশেষ দিবসের অনুষ্ঠান উপস্থাপনা করছি। একই সঙ্গে গানও গেয়েছি। গত বছর থেকে অনুষ্ঠান পরিচালনাও করেছি। এবার অবশ্য পরিকল্পনার কাজটিও করেছি। গত ঈদে একটি অনুষ্ঠান নির্মাণ করেছিলাম। এবার ঈদে করলাম তিনটি অনুষ্ঠান। এতে ফোক ও চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান শিল্পীদের কণ্ঠে শুনতে পাবেন শ্রোতারা। গানের ফাঁকে পুরো অনুষ্ঠানে সবাই মিলে বেশ মজা করেছি। আশা করছি, ঈদে এমন একটি অনুষ্ঠান সবার মাঝে একটুখানি হলেও আনন্দ দিতে পারবে।’

কোনালের পরিচালনায় ‘গানে গানে’ অনুষ্ঠানের তিন পর্বে অতিথি হয়েছেন কণা, দিনাত জাহান মুন্নী, চন্দনা মজুমদার, পান্থ কানাই, কিশোর, সাব্বির, আশিক, ইউসুফ ও প্রান্তি।

‘গানে গানে’ অনুষ্ঠানের চলচ্চিত্র পর্বে (বাম থেকে) সাব্বির, কণা, প্রান্তি ও কোনালনিজের পরিচালনায় ‘গানে গানে’ অনুষ্ঠান ছাড়াও একাধিক চ্যানেলের ঈদ অনুষ্ঠানে দেখা যাবে কোনালকে। বললেন, ‘আমি খুব বেশি টিভি অনুষ্ঠানে অংশ নিই না। কম অনুষ্ঠান এবং তা অবশ্যই আমার ভালো লাগতে হবে। সব বিবেচনায় যে কটি অনুষ্ঠানের ভাবনা ভালো লেগেছে তাতে কাজ করেছি।’



‘গানে গানে’ অনুষ্ঠান প্রসঙ্গে চ্যানেল আইয়ের অনুষ্ঠানপ্রধান আমীরুল ইসলাম বলেন, ‘তরুণ প্রজন্মের মেধাবী শিল্পীদের নিয়ে আমরা বরাবরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করে থাকি। গানে গানে অনুষ্ঠানটিও তাই। ঈদের অনেক অনুষ্ঠানের ভিড়ে বর্তমান সময়ের মেধাবী শিল্পীদের নিয়ে বানানো এই অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগাই হবে আমাদের আনন্দ।’ 

‘গানে গানে’ অনুষ্ঠানটির প্রযোজক মোস্তাফিজুর রহমান নান্টু ও জামাল রেজা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা