বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহবুবা’র খোঁজে প্রিন্স চার্লস

news-image

‘রাগিনী এমএমএস ২’ ছবিতে সানি লিওনের গলায় তাঁর ‘বেবি ডল’ শুনেই শ্রোতারা মুগ্ধ হয়েছিলেন। এর পর আরও কয়েকটি জনপ্রিয় গান গাওয়ার সুবাদে সুন্দরী গায়িকা কণিকা কপূরের নাম এখন সকলেরই জানা। কিন্তু তাঁর খ্যাতি যে সাগরপাড়ের রাজপরিবারেও ছড়িয়েছে তা বোধহয় তিনি নিজেও বোঝেননি। কয়েক দিন আগেই ব্রিটিশ সাম্রাজ্যের প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা, ডাচেস অফ কর্নওয়েল একটি চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূসর নয়না গায়িকা কণিকা কপূর। প্রিন্সের সঙ্গে আলাপের পর তাঁকে দু-একটি হিন্দি শব্দ বলতে শোনা যায়, যার মধ্যে ‘মেহবুবা’ নাকি তাঁর খুবই পছন্দের, জানিয়েছেন চার্লস। যুবরাজ গায়িকার কাছে এও স্বীকার করেন যে, স্ত্রী ক্যামিলাকে তিনি মাঝে মাঝে ‘মেহবুবা’ বলে সম্বোধনও করেন। ৬৬-র যুবরাজেরর হল কী! সুন্দরী গায়িকাকে দেখে তিনি কি খানিক ‘রোম্যান্টিক’ হয়ে পড়েছিলেন! 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা