,

দুই ভাইয়ের মর্ধ্যে জমি নিয়ে বিরোধ, পিটুনিতে  বড় ভাই নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আপন ছোট ভাই ও ভাতিজারা মিলে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহত আব্দুর রহমানের আরেক ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করছেন বলে জানিয়েছে পুলিশ। সে ঔ এলাকার মৃত আব্দুর কাদিরের ছেলে। এর আগে সোমবার (১০ এপ্রিল) রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান ও তার ছোট ভাই খলিলুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়ের পরিবারের মধ্যে একাধিক মামলা চলমান। মামলার জেরে আদালত বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আব্দুর রহমান মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে ছোট ভাই খলিলুর রহমান ও তার ছেলেরা তার ওপর হামলা করেন। এসময় ভাই-ভাতিজারা আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মো: শফিকুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতালের মর্গে আছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯