শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পূর্ণ সুস্থ নায়করাজ রাজ্জাক বাড়ি ফিরবেন আইসিইউ থেকেই

news-image

বিনোদন প্রতিবেদকইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাক এখন সম্পূর্ণ সুস্থ। আইসিইউতেই খাওয়া-দাওয়া করতে পারছেন। হাঁটাচলা করছেন। তাই তো চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আইসিইউ থেকেই সোজা বাসায় নিয়ে পূর্ণ বিশ্রামে রাখা হবে বলে জানান নায়করাজ পুত্র সম্রাট। তিনি  বলেন, চিকিৎসকরা চাইছেন না কেবিনে রাখতে। তাদের কথা, আইসিইউতে প্রয়োজনে দুদিন বেশি রাখা হবে। কিন্তু ইনফেকশনের ভয়ে কেবিনে দেয়া হবে না। সম্রাট বলেন, আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। আল্লাহর রহমতে সবার দোয়া এবং ডাক্তারদের আন্তরিকতায় আব্বা সুস্থ হয়ে উঠেছেন। ডাক্তার যেভাবে বলছেন, আমরা সেভাবেই কাজ করছি। সম্রাট জানান, শুক্রবার কবরী আন্টি এসেছিলেন আব্বাকে দেখতে। আব্বার সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন। আব্বাকে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। সম্রাট বলেন, ফিল্মের মানুষদের দেখলে আব্বা খুবই প্রাণবন্ত হয়ে ওঠেন। মনে হয় না তার কোন অসুখ আছে। আমরা রাজ্জাক পরিবার এখন টেনশনমুক্ত। মহান আল্লাহর কাছে শুকরিয়া তিনি আব্বাকে দ্রুত সুস্থ করে দিয়েছেন।