,

নতুনের জয়গান

news-image

ডায়মন্ড ওয়ার্ল্ড–প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিটি পোশাকেই ছিল আধুনিকতার ছোঁয়া। প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া  ফ্যাশন হাউস কারচুপির ফিউশন পোশাক। মডেল: হাবিবা l সৌরভ দাশআকাশে মেঘ গুরুগুরু। হঠাৎ মুখ ভার করে ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। আবার কখনো ভাপসা গরম। ঈদে যে এবার শ্রাবণে—এমন পরিস্থিতির মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক। ফলে আরামদায়ক পোশাকে সবার নজর এবার। তাই বলে ফ্যাশনেবল হবে না তা কিন্তু নয়। প্যাটার্ন ও নকশাকে গুরুত্ব দিয়ে পছন্দসই পোশাক খঁুজছেন ক্রেতারা। পোশাকের প্যাটার্নে কাটাছেঁড়া যেন চলছেই। ঐতিহ্য আর আধুনিকতাকে এক টেবিলে জোড়া লাগিয়ে পোশাকে নতুনত্ব এনেছেন ডিজাইনাররা। ধরুন মেয়েদের সালোয়ার-কামিজ। কয়েক বছর আগে ছিল খাটো কামিজ সঙ্গে চুড়িদার সালোয়ার। ধীরে ধীরে কামিজের ঝুল নামতে লাগল। শেষে একেবারে নেমে গেল পায়ের গোড়ালি পর্যন্ত। নাম হলো ফ্লোরটাচ। এ পর্যন্ত ছিল গতবারের চল। এবার তো ফ্লোরটাচকে টপকে গেল গাউন। পাশ্চাত্যের এই পোশাক যেন মানিয়ে গেল আমাদের আটপৌরে জীবনেও!সালোয়ার–কামিজ ক বিভাগে প্রথম হয় ফ্যাশন হাউস আমানসের এই পোশাক। আর পাঞ্জাবি? লম্বা থেকে খাটো। বছর খানেক চলল খাটো–লম্বার মাঝামাঝি। এবার তা এসে ঠেকল লম্বাতে, সঙ্গে নতুন অনুষঙ্গ কটি। এদিকে উৎসবে নারীর প্রধান পোশাক শাড়িতেও আগের মতো ভারী কাজ চোখে পড়ে না। জমিনে হালকা কাজ। পাড়ে নজর কাড়া নকশা। অনেক সময় দেখা যাচ্ছে শাড়িতে একেবারে কাজ নেই বললেই চলে, তবে ব্লাউজ বাহারি। ফ্যাশন ডিজাইনার ও শৈল্পিকের কর্ণধার এইচ এম ইলিয়াস বলেন, ‘পরিবর্তনের এই ধারা চলবে। সময়ের সঙ্গে বদলাবে ট্রেন্ড। দেশের ফ্যাশন হাউসগুলোকে প্রতিবছর বড় প্রতিযোগিতায় নামতে হয় বিদেশি পোশাকের সঙ্গে। সে ক্ষেত্রে হালফ্যাশন মাথায় রাখতে হয়। আর সেখান থেকে প্যাটার্ন ও নকশার পরিবর্তন। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের ক্রেতারা অতি মাত্রায় ফ্যাশন–সচেতন, বিশেষ করে তরুণ-তরুণীরা। তাঁরা স্যাটেলাইট ও ইন্টারনেটের বদৌলতে পরিচিত হচ্ছেন বিশ্ব ফ্যাশনের সঙ্গে। মানসিকতাও গড়ে উঠছে সেভাবে। তাঁদের সেই ধারা যদি ধরা না যায়, তাহলে তো দেশি হাউস পিছিয়ে পড়বে। সুতরাং পরিবর্তন অনিবার্য।’সালোয়ার–কামিজ বিভিন্ন ফ্যাশন হাউস ও বিপণিবিতান ঘুরে দেখা গেল, বর্ষার কথা মাথায় রেখে পোশাকের নকশা করেছেন ডিজাইনাররা। কাপড় হিসেবে বেছে নিয়েছেন সুতি ও সিল্ক। প্রাধান্য পেয়েছে আরামের বিষয়টি। মেয়েদের পোশাকে ভারী কাজ নেই। হালকা কাজের সালোয়ার-কামিজ ও শাড়ি নজর কাড়ছে। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে হালকা হলুদ, চাপা সাদা, নীল, ম্যাজেন্টা, বেগুনি প্রভৃতি। শাড়িতে জমিনের চেয়ে পাড়ে রকমারি নকশা চোখ ধাঁধাচ্ছে। কিছু শাড়ির পাড়ে টাসেলের ব্যবহারও রয়েছে। তা ছাড়া বাহারি ব্লাউজ তো আছেই। সালোয়ার-কামিজের কাটে ভিন্নতা এসেছে। সামনে একটু উঁচু, পেছনে নিচু। আবার আনারকলি বা সোজা কাটের কামিজ ও ফ্লোরটাচও আছে। এর সঙ্গে চলছে ডিভাইডার ও পালাজ্জো। এবার যোগ হয়েছে নানা ডিজাইনের গাউন। তরুণীরা রাতের অনুষ্ঠানের জন্য গাউনই পছন্দ করছেন। ছেলেদের পাঞ্জাবিতেও হালকা রঙের ব্যবহার দেখা গেছে—হলুদ, হালকা নীল, সাদা, ছাই ও হালকা বেগুনি। কাপড়ও সুতি, সিল্ক, ভয়েল ও অ্যান্ডি। গরম হলেও এবার নতুন করে যোগ হয়েছে কটি। নানা ডিজাইনের কটি চলছে বেশ।শাড়ি ক তৃতীয়, ফারজানাস ক্রিয়েশন, মডেল: নির্ঝর ফ্যাশন ডিজাইনার ও ডলস হাউসের কর্ণধার আইভি হাসান বলেন, বর্ষায় ঈদ। দিনের পোশাক হতে হবে আরামদায়ক। সে ক্ষেত্রে সুতির পোশাকই জুতসই। রাতে কিংবা পার্টিতে ছেলেরা সিল্কের পাঞ্জাবি, মেয়েরা জামদানি ও মসলিনের হালকা কাজের শাড়ি পরলে ভালো লাগবে। সালোয়ার-কামিজ ও গাউন তো থাকলই।শাড়ি খ তৃতীয়, আব্রু (পোশাকি ব্যাপার), মডেল: রামিসাশাড়ি খ তৃতীয়, আব্রু (পোশাকি ব্যাপার) 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ