,

ডিজিটাল মাইলস!

news-image

বিনোদন প্রতিবেদকসিডিতে সর্বশেষ ২০০৬ সালে মুক্তি পায় মাইলস ব্যান্ডের অ্যালবাম প্রতিধ্বনি। এরপর ২০১১ সালে অনলাইনে পাঁচটি গান মুক্তি দেয় ব্যান্ডটি। কিন্তু সিডিতে আর পাওয়া যায়নি মাইলসের গান। এবারও পাওয়া যাবে না। মাইলস তাদের নতুন অ্যালবাম প্রতিচ্ছবি ৭ জুলাই ডিজিটাল আকারে বাজারে ছাড়বে। ব্যান্ডটির অন্যতম গায়ক শাফিন আহমেদ জানান, প্রতিচ্ছবি অ্যালবামটি ডিজিটাল আকারে বের করার জন্য মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মাইলস। অ্যালবামে মোট আটটি গান থাকছে। ২০১১ সালে অনলাইনে ছাড়া পাঁচটি গানের সঙ্গে নতুন তিনটি গান যুক্ত করা হয়েছে এই অ্যালবামে। নতুন তিনটি গান হলো ‘রকস্টার’, ‘এ তো নয় গান’ এবং ‘অচেনা জীবন’। গানগুলো লিখেছেন শাফিন আহমেদ, লতিফুল ইসলাম শিবলী, শফিক তুহিন, তপু ও তরুণ মুন্সি। সুর করেছেন মানাম আহমেদ, শাফিন আহমেদ, হামিন আহমেদ ও জুয়েল। 
অ্যালবাম মুক্তির জন্য ডিজিটাল মাধ্যম বেছে নেওয়া প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘সিডি আকারে এই মুহূর্তে অ্যালবাম বের করা মানে নিজেদের সর্বনাশ ডেকে আনা। এখন শ্রোতারা ডাউনলোড করে আমাদের গানগুলো শুনবেন। এই প্রক্রিয়া অনেকটাই নিরাপদ। তবে এই অ্যালবামটিও সিডি আকারে বের হবে। কিন্তু এখন নয়।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ