,

আইসিইউ থেকেই বাড়ি ফিরবেন নায়করাজ

news-image

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাক এখন সম্পূর্ণ সুস্থ। আইসিইউতেই খাওয়া-দাওয়া করতে পারছেন। হাঁটাচলা করছেন। তাই তো চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আইসিইউ থেকেই সোজা বাসায় নিয়ে পূর্ণ বিশ্রামে রাখা হবে বলে জানান নায়করাজ পুত্র সম্রাট। তিনি বলেন, চিকিৎসকরা চাইছেন না কেবিনে রাখতে। তাদের কথা, আইসিইউতে প্রয়োজনে দুদিন বেশি রাখা হবে। কিন্তু ইনফেকশনের ভয়ে কেবিনে দেয়া হবে না। সম্রাট বলেন, আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। আল্লাহর রহমতে সবার দোয়া এবং ডাক্তারদের আন্তরিকতায় আব্বা সুস্থ হয়ে উঠেছেন। ডাক্তার যেভাবে বলছেন, আমরা সেভাবেই কাজ করছি। সম্রাট জানান, শুক্রবার কবরী আন্টি এসেছিলেন আব্বাকে দেখতে। আব্বার সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন। আব্বাকে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। সম্রাট বলেন, ফিল্মের মানুষদের দেখলে আব্বা খুবই প্রাণবন্ত হয়ে ওঠেন। মনে হয় না তার কোন অসুখ আছে। আমরা রাজ্জাক পরিবার এখন টেনশনমুক্ত। মহান আল্লাহর কাছে শুকরিয়া তিনি আব্বাকে দ্রুত সুস্থ করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ