,

পড়শীর চ্যানেল ভেরিফায়েড হল ইউটিউবে

news-image

বিনোদন প্রতিবেদকভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে ‘ভেরিফায়েড’ তকমা পেল সংগীতশিল্পী পড়শীর নিজের ভিডিও চ্যানেল (https://goo.gl/ghY59Q)। গতকাল শনিবার ভোর থেকে পড়শীর ইউটিউব চ্যানেলের পাশে টিক চিহ্ন দেখা যাচ্ছে। এর মানে এই চ্যানেলটি পড়শীর, এটা নিশ্চিত করেছে ইউটিউব। এর আগে পড়শীর ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে। আর ভিডিও দেখার ওয়েবসাইট ভেভোতে পড়শীর গান প্রচারিত হয়েছে। 
পড়শীর বড় ভাই সিয়াত এহসান গতকাল বলেন, ‘কয়েক দিন আগে আমরা ইউটিউবের নিয়মমতো চ্যানেল ভেরিফাই করার আবেদন করেছিলাম। এরপর তারা পড়শীর চ্যানেলটিকে ভেরিফাই করে দিয়েছে।’
ইউটিউব চ্যানেল ভেরিফায়েড হওয়া নিয়ে পড়শী বলেন, ‘আমার জন্য এটা অনেক আনন্দের খবর। আমার ভক্তরা এখন অন্য চ্যানেলে আমার গান দেখে বিভ্রান্ত হবেন না।’ 
ভেরিফায়েড চ্যানেলটি ছাড়া ইউটিউবে তাঁর নামে অন্য কোনো চ্যানেল থাকলে সেগুলো পড়শীর নিজস্ব নয়। এ বিষয়ে বিভ্রান্ত না হতে বলেছেন পড়শী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ