শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল ডুডলে স্বাধীনতা দিবস

news-image

অনলাইন ডেস্ক : আজ অর্থাৎ ২৬ মার্চ বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন এটি। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন গুগল। শনিবার রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করেছে।

ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টিনন্দিত এ ডুডল দেখতে পাবেন। আর এর উপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩’। আর তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি