,

শত কোটি রুপির হ্যাটট্রিকে শ্রদ্ধা

news-image

ক্যারিয়ারের শুরু থেকেই দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এরই মধ্যে আশিকি টু, এক ভিলেনসহ কয়েকটি হিট ছবি নামের পাশে রয়েছে তার। ২০১৩ সালে আদিত্য রায় কাপুরের বিপরীতে আশিকী টু ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া জাগিয়েছেন এ অভিনেত্রী। ছবিটির আয় এক শ কোটি রুপি ছাড়িয়ে গিয়েছিল সে সময়। তারই ধারাবাহিকতায় গেল বছরও শ্রদ্ধা অভিনীত এক ভিলেন বক্স অফিস মাতিয়ে শত কোটি রুপি অর্জন করে। এবার হ্যাটট্রিকের পালা। টানা তৃতীয়বারের মতো শ্রদ্ধার অভিনীত ছবি শত কোটি রুপির ঘরে প্রবেশ করলো। গত মাসে তার এবিসিডি টু ছবিটি মুক্তি পায়। এরপর থেকেই চারদিকে হইচই পড়ে যায়। ছবিটি প্রথম সপ্তাহেই ব্যবসা সফলতা ও দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসে। সমালোচকরা বলেছিলেন খুব বেশি এগুতে পারবে না এ ছবি। তবে শ্রদ্ধা-বরুনের প্রথম পর্দার রসায়ন যে দর্শককে এতটা টানবে সেটা কেইবা জানতো। অবশ্য শ্রদ্ধা এখানেই থেমে থাকছেন না। রক অন টু নামের আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে তার। এখানেও দর্শক মাতাবেন শ্রদ্ধা এমনটাই ধারণা করা হচ্ছে।   

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ