ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন

news-image

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি পদে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, সাধারণ সম্পাদক পদে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আবদুল নূর এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন নির্বাচিত হওয়ায় তাদেরসহ নব-গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নব-গঠিত কমিটির নেতৃত্বে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার