,

ছোটপর্দাতেই নির্ভরযোগ্য হতে চাই: মেহজাবিন

news-image

ছোটপর্দার নির্ভরযোগ্য অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ধারাবাহিক নাটকে খুব একটা দেখা না গেলেও একক নাটকগুলোতে নিয়মিত তিনি। পাশাপাশি ব্যস্ত আছেন বিজ্ঞাপন নিয়ে। এবার ঈদ উপলক্ষেও একাধিক নাটক ও টেলিফিল্ম নিয়ে ব্যস্ত আছেন তিনি। অভিনয় করেছেন জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ও জাহিদ হাসানের নির্দেশনায় ‘ডিস্টার্ব’ নাটকে। আর মনসুর রহমান চঞ্চলের রচনায় ও সরদার রোকনের নির্দেশনায় অভিনয় করেছেন ‘বৈরী হাওয়া’ নাটকে। দুটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও সজল। এছাড়াও আরও কয়েকটি নাটকে এবার ঈদে মেহজাবিনকে দেখা যাবে। তার সমসাময়িক অনেকেই এখন ঝুঁকছেন বড়পর্দার দিকে। ঈদেও ছবি মুক্তির শিরোনামে আসছেন তার সমসাময়িক অনেকে। মেহজাবিনকে কবে দেখা যাবে ঈদের চলচ্চিত্রে? এমন প্রশ্নের উত্তরে মেহজাবিন বলেন, ‘ছোটপর্দাতেই নির্ভরযোগ্য হতে চাই। আমার কোনো তাড়াহুড়ো নেই। নিজেকে আরও একটু গুছিয়ে নিতে চাই। প্রত্যেক অভিনেতাই বড়পর্দায় কাজ করার স্বপ্ন দেখে। আমারও আছে। কিন্তু আমি যে ধরনের ছবিতে কাজ করতে চাই তেমন কোনো প্রস্তাব আসছে না। যদি আসে তবে হয়তো বা করতেও পারি।’ 
ঈদে রুমান রুনির নির্দেশনায় ‘মন পুতুলের গল্প’, ‘যন্ত্র না যন্ত্রণা’ ও ‘টি বয় টি’ নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। নাটকগুলো বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর