,

অনলাইনে নতুন আইফোনের ছবি

news-image

প্রযুক্তি ডেস্কবাজারে আসার এখনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি। তবে এরই মধ্যে আইফোনের নতুন মডেলের বেশ কয়েকটি ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। প্রাথমিকভাবে প্রকাশিত ছবি দেখে ধারণা করা হচ্ছে, বাহ্যিক খুব বেশি পরিবর্তন থাকছে না নতুন আইফোনের মডেলে। তবে নতুন একাধিক সুবিধা হালনাগাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রুপালি রঙের ধাতব খাপের অ্যাপল কম্পিউটারের পণ্য নিয়ে নানা ধরনের ছবি প্রকাশ করেছে নাইন টু ফাইভ ম্যাক নামের একটি ওয়েবসাইট। এ সাইটে অনেকটা নিয়মিতভাবেই অ্যাপলের বিভিন্ন পণ্যের ছবি কিংবা তথ্য প্রকাশিত হয়। যদিও বিষয়টি গুজব হিসেবে চিহ্নিত করা হয় তবে এ সাইটের একাধিক পণ্যেরই সত্যতা পরবর্তী সময়ে পাওয়া গেছে। 

নতুন আইফোনের খাপ দেখে ধারণা করা হচ্ছে, আইফোন ৬-এর মতোই অনেকটা দেখতে হবে নতুন আইফোন। আকারে পরিবর্তন আসবে কি না—এ বিষয়ে কিছু জানা না গেলেও ক্যামেরার বিষয়টি আরও উন্নত হচ্ছে বলে জানা গেছে। নাম আইফোন ৬এস এবং ৬এস প্লাস অথবা আইফোন ৭ যাই হোক না কেন, আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকেই গ্রাহকেরা প্রি-অর্ডার করতে পারবেন বলে জানা গেছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ