,

নচিকেতার জন্য কুমার বিশ্বজিতের ছড়া!

news-image

অনুষ্ঠানের নাম ‘নচিকেতা নাইট’। কাকে ঘিরে এ অনুষ্ঠান, নামের মধ্যেই তা স্পষ্ট। তবে নচিকেতার শুধু গানই নয়, অনুষ্ঠানে তিনি কথাও বললেন বিভিন্ন বিষয় নিয়ে। তিনি বললেন বাংলাদেশে তাঁর দুই প্রিয় শিল্পীর কথা। একজন রুনা লায়লা, অন্যজন কুমার বিশ্বজিৎ। নচিকেতা যখন এই দুজনকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন, তখন তাঁদেরও তো কিছু বলতে হয়। তাই অনুষ্ঠানের পুরো ইউনিট হাজির হলো কুমার বিশ্বজিতের বাড়ি। কুমার বিশ্বজিৎও কম যান না। তিনি নচিকেতাকে শুভেচ্ছা জানালেন ছন্দে ছন্দে: ‘জীবনধর্মী গানের যাঁরা প্রণেতা/ তাঁদের মধ্যে অন্যতম নেতা/ তিনি হলেন নচিকেতা!’ এভাবে প্রশংসাসূচক প্রায় ১৫ লাইনের নিজের লেখা একটি ছড়া সুরে সুরে আবৃত্তি করেছেন তিনি। মুঠোফোনে এ সম্পর্কে কুমার বিশ্বজিৎ বললেন, ‘নচিকেতা আমারও খুব পছন্দের শিল্পী। তাঁকে নিয়ে তাৎক্ষণিক কিছু বলার সুযোগ পেয়ে ছন্দে ছন্দে ভালো লাগাটা প্রকাশ করে দিলাম।’

ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ‘নচিকেতা নাইট’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। অনুষ্ঠানে নচিকেতা নিজের জনপ্রিয় ১২টি গান গেয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের শিল্পী চন্দন সিনহার গাওয়া গান ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গেয়েছেন বিশেষ অনুরোধে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ