সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোয়া ১১ কোটি টাকা ছিনতাই: টাকার ৩ বক্সসহ গাড়ি উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গাড়িচালককে আটক করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে গাড়িসহ টাকা উদ্ধার করে ডিবি। বিকেলে ডিবির একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে।

ডিবির সূত্র জানায়, ছিনতাই করা টাকার চারটি বক্স নিয়ে পালিয়েছিলেন ছিনতাইকারীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গাড়িচালককে আটক করা হয় ঘটনার সাড়ে আট ঘণ্টার মধ্যে। গাড়িচালকের কাছ থেকে তিনটি বক্স উদ্ধার করা হয়েছে। একটি বক্স নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। দুপুরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য জানান।

সোয়া ১১ কোটি টাকা ছিনতাই: টাকার ৩ বক্সসহ গাড়ি উদ্ধার

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। পুলিশ বলছে, ব্যাংক দাবি করছে ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী