বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ৬ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত

news-image

চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির সীমান্তবর্তী জিনজিয়াং প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূকম্পন জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল জিনজিয়াং প্রদেশের হোতান শহরের ১৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের পিসান কাউন্টিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টারের গবেষক সান শিহং চায়না সেন্ট্রাল টেলিভিশন বলেন, 'ওই এলাকা কম লোক থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।' চীনের প্রায়শ ভূমিকম্পন অনুভূত হয়। ২০০৮ সালে এক  ভূমিকম্পে দেশটির প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা