শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে হাউজ অব কমন্সে রুনা লায়লাকে সংবর্ধনা

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নেন দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা।
সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি ও উপমহাদেশের সঙ্গীতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে সংবর্ধনা পেলেন তিনি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পীর হাতে সম্মাননা তুলে দেন হাউস অব কমন্সের সাংসদ সীমা মালহোত্রা ও হাউস অব লর্ডসের সাংসদ ব্যারোনেস পলাউদ্দিন।