,

৫০০ শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ (ভিডিও)

news-image

টিপস ডেস্কঅবশেষে প্রায় দুই বছর পর সরকার শিল্প কারখানায় গ্যাসের সংযোগ দিতে যাচ্ছে। তবে সহজে মিলছে না এ সংযোগ। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার পর ৫০০টি শিল্প কারখানাকে গ্যাস দেয়া হবে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। খবর ইনডিপেন্ডেন্ট টিভি।
বিনিয়োগে অন্যতম বাধা হচ্ছে গ্যাস ও বিদ্যুতের সংকট। দেশে দৈনিক ২৭০ কোটি ঘনফুট উৎপাদন হলেও গ্যাসের চাহিদা ৩২০ কোটি ঘনফুটের বেশি। গত দুই বছর শিল্পকারখানায় নতুন গ্যাস সংযোগ বন্ধ। তবে সম্প্রতি পুরনো ৫২টি পোশাক কারখানাকে নতুন এলাকায় সংযোগ দেয়া হয়েছে। ঈদের পর আরো ৫০০টি কারখানাকে সংযোগ দিতে যাচ্ছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিন বিপু বলেন, নতুন সংযোগ দেওয়ার আগে প্রকৃত কল-কারখানা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।  সেই সব কল-কারখানা সত্যিকার অর্থে বিনিয়োগ করছে কিনা তা জানতেও সরকারের গোয়েন্দা সংস্থা কাজ করছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার পরে নতুন ৫০০টি গ্যাস সংযোগ দেওয়া হবে।
এ সম্পর্কে এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ বলেন, মূলত আসল বিনিয়োগকারীকে গ্যাস সংযোগ দেয়াই হবে সরকারের সঠিক সিদ্ধান্ত।
 
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না করে । শুধু ইপিজিড নয়, এর বাইরের শিল্পগুলোকেও গ্যাস দিতে হবে।
 
বিনিয়োগকারীরা বলছেন, যত দ্রুত নতুন শিল্প কারখানাকে গ্যাস দেয়া যাবে তত বেশি লাভবান হবে দেশের অর্থনীতি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর