চমক নিয়ে আসছেন হৃদয় খান

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছরের এপ্রিলের ৬ তারিখ স্ত্রী সুজানার সঙ্গে ডিভোর্স হয়ে যায় মিউজিক সেনসেশন হৃদয় খানের। এরপর থেকেই খানিক বিষণ্নতায় ভুগতে থাকেন তিনি। আর সেটা কাটাতেই ডিভোর্সের কয়েকদিন পরে তিনি চলে যান কক্সবাজার। সেখানে একান্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরেন। এর কয়েকদিন বাদেই স্টেজ শো, ঢালিউড অ্যাওয়ার্ডসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও একটি লম্বা ছুটি কাটাতে তিনি পাড়ি জমান আমেরিকায়। শুধু তাই নয়, সেখানে একটি মিউজিক ভিডিওর শুটিংও করেন, যেটা নিজেই পরিচালনা করেন। দেড় মাসেরও লম্বা এ সফর শেষে গত মাসের ১৬ তারিখ দেশে ফিরেন হৃদয়। দেশে ফিরে দীর্ঘ সময় পর আবারও নতুন গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এ তারকা। বেশ কিছু চমক নিয়ে এবার শ্রোতা-দর্শকদের সামনে আসছেন তিনি। এর মধ্যে আসছে ঈদের জন্য আমেরিকায় করা মিউজিক ভিডিওটি প্রকাশ করবেন বলে জানালেন। এটি হৃদয়ের দ্বিতীয় একক ‘ছোঁয়া’ অ্যালবামের গান। ‘আজও একই’ শিরোনামের এ গানটি লিখেছেন গুঞ্জন রহমান। যেহেতু হৃদয় এটি তৈরি করেছেন তাই এখানে কিছু চমক থাকবে বলেও জানান তিনি। তবে সেটা এখনই প্রকাশ করতে রাজি নন হৃদয়। এদিতে তার সর্বশেষ গানের মিউজিক ভিডিও ‘ভাল লাগে না’ ছিল ব্যাপক দর্শকপ্রিয়। সেখানে মডেল হয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজানা। গানটি গত বছরের সর্বাধিক জনপ্রিয় গান হিসেবে জায়গা করে নিয়েছিল বিভিন্ন টপচার্টে। এবারের ভিডিওটি নিয়েও একই রকম আশাবাদ হৃদয়ের। এদিকে সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলেন হৃদয়। তাই এখন পর্যন্ত অন্যের সুর-সংগীতায়োজনে তেমন একটা গাওয়া হয়নি তার। বিশেষ করে চলচ্চিত্রে নিজের সুরে বেশ কিছু প্লেব্যাক করেছেন হৃদয়। কিন্তু এ মাধ্যমটিতে অন্যের সুরে কখনও গাননি। তবে এবার প্রথমবারের মতো অন্যের সুরে একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন হৃদয়। সম্প্রতি শওকত আলী ইমনের সুর-সংগীতে ‘মিসডকল’ চলচ্চিত্রের জন্য গাইলেন তিনি। ‘এসো না হৃদয়ে’ শিরোনামের এ গানটি লিখেছেন কবির বকুল। এর বাইরে কয়েকটি ছবির সুর-সংগীতায়োজনের কাজও করছেন হৃদয়। চলতি বছরের শুরুতেই তিনি কাজ শুরু করেছিলেন ‘হৃদয় মিক্স-৪’ অ্যালবামের। কিন্তু সেটা পরবর্তীতে আর তেমন এগোয়নি। তবে এবার এ অ্যালবামের গান তৈরিতে মনোযোগী হয়েছেন। এখানে নতুন শিল্পীদের অংশগ্রহণ থাকবে বলেও জানিয়েছেন। সব মিলিয়ে অ্যালবাম, প্লেব্যাক ও মিউজিক ভিডিওর চমক নিয়ে এবার শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন হৃদয়। এ বিষয়ে তিনি বলেন, আমেরিকা থেকে আসার পর এখন আবার গানের কাজ শুরু করেছি। চমক কি না জানি না, তবে কিছু ভিন্নধর্মী কাজ আসছে সামনে। এগুলো শ্রোতাদের ভাল লাগবে বলেই আমার বিশ্বাস। ঈদেই ‘আজও একই’র মিউজিক ভিডিও প্রকাশ করছি। জিঙ্গেল ও চলচ্চিত্রের গান করছি কিছু। আর সবচেয়ে বেশি এখন ব্যস্ত রয়েছি ‘হৃদয় মিক্স-৪’ অ্যালবামটি নিয়ে। আশা করছি এর মাধ্যমে কিছু মেধাবী শিল্পী উপহার দিতে পারবো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার