বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ট্রেনের বগি খাদে পড়ে ১২ জন নিহত

news-image

পাকিস্তানের জামকে চাত্তা এলাকায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুৎ হয়ে চার সেনা অফিসারসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সেনা অফিসার ও পুলিশ পরিবারের সদস্য। দেশটির গুজরানওয়ালা শহরের কাছে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর ডনের। জানা গেছে, নিহতদের মধ্যে একজন ইউনিট কমান্ডারও রয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল অসিম বাজওয়া নামের এক কর্মকর্তা টুইটারে জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী একটি বিশেষ ট্রেনের চারটি বগি লাইনচ্যুৎ হয়ে জামকে চাত্তাহ এলাকার একটি খাদে পড়ে যায়। অপর এক টুইটে তিনি ১২ জন নিহতের কথা নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাহোর থেকে টেকনিক্যাল ও মেডিকেল স্টাফসহ একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া হেলিকপ্টার ও অন্যান্য উদ্ধারকারীরা উদ্ধার অভিযান শুরু করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৮০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আহতদের সমন্বিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা