বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরে জঙ্গি হামলায় ৬৪ সেনাসহ নিহত শতাধিক

news-image

মিশরের সিনাইয়ে ইসলামিক স্টেটের জঙ্গিদের আত্মঘাতী ও গাড়ি বোমা হামলায় অন্তত ৬৪ মিশরীয় সেনা নিহত এবং ৫৫ সেনা আহত হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। জঙ্গিরা একযোগে বুধবার সকালে সংঘাতময় সিনাই উপত্যকার বেশ কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা শেখ জুওয়েদ এবং রাফায় বিস্ফোরণের শব্দ শুনেছেন। গ্রেনেড হামলার ভয়ে অনেক অধিবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ফেসবুকে এক স্ট্যাটাসে এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। এতে দাবি করা হয়, অন্তত ১৫টি চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ সময় তিনটি আত্মঘাতী হামলাও চালানো হয়। হামলা চালানো হয় সেনাবাহিনীর অফিসার্স ক্লাবেও। আইএস মিশরের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে বলেও দাবি করেছে। ফলে সেটি অবতরণ করতে বাধ্য হয়েছে। আইএসের দাবি, এখনো লড়াই চলছে। একই দাবি করেছে মিশরীয় সেনাবাহিনীও। তবে নিরপেক্ষ সূত্র থেকে এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি। ২০১৩ সালে মিশরে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর সিনাইয়ে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় শত শত সেনা ও পুলিশ সদস্য মারা গেছে। গত সোমবার কায়রোতে বোমা হামলায় নিহত হন দেশটির প্রধান সরকারি কৌঁসুলী হিশাম বারকাত। এর দুদিন পরই আজকের ভয়াবহ এ  হামলার ঘটনা ঘটল।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা