বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের তেইশে পা

news-image

দুই কুড়ি তিন। মহাকালের নিরিখে হয়তো সময়টা তেমন কিছু নয়। কিন্তু কোনো অভিনেতার কেরিয়ারে তেইশ বছর টানা ‘স্টেডি’ থাকা বেশ রোমাঞ্চের ব্যাপার। আর এই রোমাঞ্চেরই নায়ক শাহরুখ খান। সম্প্রতি বলিউডে তার অভিনয় জীবনের ২৩ বছর পূর্ণ হলো। এই উপলক্ষে বলিউড বাদশা তার ভক্ত, সমালোচক এবং শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা জানিয়েছেন। হিসেব মতো শাহরুখের বলিউড-যাপনের ২৩তম বার্ষিকী ছিল গত ২৫ জুন। তাই কিছুটা দেরিতেই তার শুভেচ্ছাবার্তা দিলেন ৪৯ বছরের সুপারস্টার। এর জন্য তিনি অবশ্য দায়ী করলেন তার স্টারডমকেই। বন্ধু-শত্রু নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ তার টুইট বার্তায় জানিয়েছেন, তারা না থাকলে তিনি নিজে এই জায়গায় পৌঁছতেন না। ১৯৯২ সালে দিব্যা ভারতীর বিপরীতে ‘দিওয়ানা’ ছবি দিয়ে তার বলিউড-অভিযান শুরু করেছিলেন শাহরুখ। এতটা দীর্ঘ পথ পেরনোর জন্য তাকে যারা অপছন্দ করেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তারাও যে তার কেরিয়ারের ভালমন্দের শরিক, সেটা স্পষ্ট ভাষায় বলেছেন কিং খান। ছবির পোস্টার তৈরির আগেই যে ভক্তরা সম্ভাব্য পোস্টার তাকে পাঠান, যারা তাকে সম্ভাব্য ছবির কাহিনি শোনান, তাদেরকেও আলাদা করে ধন্যবাদ জনিয়েছেন ‘বাজিগর’।  

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা