,

ডিজিটাল মাধ্যমে শীর্ষে রিহান্না

news-image

গ্র্যামি জয়ী আর এ্যান্ড বি গায়িকা রিহান্নাই প্রথম শিল্পী যার ডিজিটাল সিঙ্গেল ১০ কোটিবার বিক্রি হয়েছে। সে সূত্রে সবচেয়ে বেশি গোল্ড ও প্লাটিনাম সং সার্টিফিকেশনও তার দখলে। নতুন এ রেকর্ডের কথা বুধবার রেকর্ডিং ইন্ড্রাস্টি এ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) জানায়। খবর বিলবোর্ড।

আরআইএএ’র চেয়ারম্যান ও সিইও ক্যারি শেরম্যান জানান, সঙ্গীতের বাজারে গোল্ড ও প্লাটিনাম হল শিল্পীর অর্জনকে উদযাপনের সবচেয়ে বড় মাধ্যম। সংস্থাটি সঙ্গীত শিল্পীদের ৬০ বছর ধরে এমন স্বীকৃতি দিয়ে আসছে। কিন্তু রিহান্নার মত অর্জন খুবই দুর্লভ। তিনি শুধু ১০ কোটি ঘরই পার করেননি, তিনিই প্রথম শিল্পী যিনি রেকর্ডটি করলেন। তারা একে ঐতিহাসিক অর্জন বলেই দেখছেন। রিহান্না এ পর্যন্ত ৩৭টি সিঙ্গেল প্রকাশ করেছেন। এর মধ্যে বিভিন্ন স্তরের প্লাটিনাম পেয়েছে ‘উই ফাউন্ড লাভ’, ‘স্টে’, ‘হোয়াটস মাই নেম’, ‘ওনলি গার্ল’, ‘ফর ফাইভস সেকেন্ডস’ ও ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’সহ অনেক গান। এ ছাড়া রয়েছে ৭টি স্টুডিও এ্যালবাম। রিহান্না এ পর্যন্ত আটবার গ্র্যামি জিতেছেন।

নতুন এ রেকর্ডের মাধ্যমে ২৭ বছর বয়সী এ গায়িকা পেছনে ফেলে দিয়েছেন সমসাময়িক জনপ্রিয় দুই গায়িকা কেটি পেরি ও টেইলর সুইফটকে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে টেইলর ও কেটি। ডিজিটাল সার্টিফিকেশন দেওয়া হয় যুক্তরাষ্ট্রে গানের অনলাইন বিক্রি ও অন ডিমান্ড স্ট্রিমিংয়ের সংখ্যার উপর ভিত্তি করে।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে