,

বিধ্বস্ত প্রদেশগুলো এক বছরে পুনর্গঠনের প্রতিশ্রুতি এরদোয়ানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণাঞ্চল পরিদর্শনে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেখানে ভূমিকম্পে বিধ্বস্ত প্রদেশগুলোকে এক বছরের মধ্যে পুনর্গঠন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর ব্লুমবার্গের।

বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে এরদোয়ান প্রথম থামেন কাহরামানমারাস শহরে। সেখানে তিনি বলেন, যদি কেউ তাঁবুতে থাকতে পছন্দ না করে তাহলে আমরা তাদের ভূমধ্যসাগরীয় উপকূলে অ্যালানিয়া, মেরসিন ও আন্টালিয়ার হোটেলে স্থানান্তর করতে পারি।

তাছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ হাজার লিরা বা ৫৩১ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে আট হাজার ৫৭৪ জন। অন্যদিকে সিরিয়ায় মারা গেছে, দুই হাজার ৫৩০ জন।

জানা গেছে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

৪০ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পের কম্পন পৌঁছায় লেবানন ও সাইপ্রাসেও। ১৯৯৯ সালের পর এটাই তুরস্কে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত