,

ইউনিয়ন পর্যায়ে ১১ ফেব্রুয়ারি পদযাত্রা করবে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ ফেব্রুয়ারি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে যুগপৎভাবে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন।

এর আগে দুপুর ২টার দিকে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১০টার পর থেকে রাজধানীর মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ি, পুরানা পল্টন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় আসতে শুরু করে নেতাকর্মীরা। একইভাবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতে সকাল ১০টার পর মিছিল নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১