বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেরা ‘আবেদনময়ী নিরামিষভোজী’ হলেন মাইলি সাইরাস

news-image

 একাধারে গায়িকা এবং অভিনেত্রী মাইলি সাইরাস। পশুদের অধিকার বিষয়ক সংস্থা 'পিপল ফর দ্য এথনিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পিইটিএ)' দারুণ ভক্ত মাইলির। কারণ এই লাস্যময়ী পুরোপুরি নিরামিষভোজী। তারা এক জরিপে ২০১৫ সালের সবচেয়ে আবেদনময়ী নিরামিষভোজী হিসেবে সাইরাসের নাম ঘোষণা করেছে। সংস্থার ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরা হয়। এই জরিপে সাইরাস ১০০ জন তারকা নিরামিষভোজীকে পেছনে ফেলেছেন। এ তালিকায় আরো আছেন আরিয়ানা গ্রান্ডে, এলি গোল্ডিং, প্রিন্স এবং রিচার্ড লিঙ্কলেটার। শোবিজ ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সাইরাস শুধু আবেদনময়ী নিরামিষভোজীই নন, তিনি এ বছরের সেরা আবেদনময়ী। সাইরাসের এই সেক্সি অবয়বেন পেছনে নিরামিষের গুণাগুণের কথা তুলে ধরে সংস্থাটি। সাইরাস এর আগে নিজেকে নিরামিষভোজী বলে ঘোষণা করেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি তুলে তার শিরোনামে লিখেছেন, 'লস অ্যাঞ্জেলসে আমার বিলাসী নিরামিষভোজী জীবন…অসংখ্য ভালো ফল, সবজি, গাছ। আমাকে আর মরা পশু খেতে হবে না। এগুলোই আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছে'। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা