,

অভিনেত্রী রিচা চাড্ডা মৃত্যুর পথে!

news-image

মৃত্যু ঘিরে রয়েছে রিচাকে। জীবন ও মৃত্যুর বার বার আবর্তন করছে তাঁর জীবন ঘিরে। না রিয়েল লাইফে নয়, কথা হচ্ছে অনুরাগ কাশ্যপ ছবি ‘মোশন’-এর। নীরজ ঘেবন পরিচালিত ছবি ‘মশান’ খুব শিগগিরি মুক্তি পেতে চলেছে। ছবির কাহিনিকার বরুণ গ্রোভার জানিয়েছেন, বেনারসের কথ্যভাষায় ‘মশান’ শব্দটি ‘শ্মশান’-এরই নামান্তর। এই ছবির কাহিনিতে জীবন ও মৃত্যুর বার বার আবর্তনকে দেখার প্রয়াস রয়েছে। এই ছবি বেনারসের পটভূমিকায় তোলা। ছবিতে দেবী নামের এক নির্দোষ অথচ বিপন্ন মেয়ের চরিত্রে রয়েছেন রিচা। এই দুরূহ চরিত্র এবং ছবির মূল সুরটিকে ধরার জন্য বেশ কিছু ফরাসি এবং ইরানি সিনেমা দেখেছেন তিনি। আসলে কাহিনিই এ ছবির নায়ক, বলছেন খোদ নায়িকা। এই ছবিতে দু’টি সমান্তরাল কাহিনি রয়েছে, যার চরিত্ররা ছোট শহরের দমচাপা নৈতিক ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে চায়। তবে ‘মশান’-এ পরিচিত মুখের একটু অভাব রয়েছে। একমাত্র রিচা চাড্ডাই জনপ্রিয়। এ বছর কান চলচিত্র উৎসবে ‘মশান’-এর প্রিমিয়ার হয়েছে। কান-এ এক ইন্দো-ফরাসি প্রোডাকশনের এই ছবিটি কেবল প্রশংসিতই হয়নি, দু’টি পুরস্কারও পেয়েছে। ইন্টারন্যাশনাল জুরি অব ফিল্ম ক্রিটিকস প্রাইজ এবং প্রমিসিং ফিউচার প্রাইজ প্রাপ্ত এ ছবিতে রিচা ছাড়া রয়েছেন সঞ্জয় মিশ্র, ভিকি কৌশল, শ্বেতা ত্রিপাঠী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ