,

মা হওয়ার পরই চাকরি হারালেন গুগলকর্মী

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনসহ মার্কিন বড় প্রতিষ্ঠানগুলো বিপুল কর্মী ছাঁটাই করেছে। গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

এরই মধ্যে চাকরি সদ্য মা হওয়া এক নারীর চাকরি হারানোর অভিযোগ উঠেছে। গত ১৯ জানুয়ারি তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এই খুশির মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবর আসে তার কাছে।

কেট হাওয়েলস নামের ওই নারী প্রায় দশ বছর ধরে গুগলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কিন্তু কীভাবে চাকরিটা চলে গেল তিনি বিশ্বাসই করতে পারছেন না। লিংকডইনে নিজের সেই অনুভূতির কথা জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে হাসপাতালের খরচ আকাশছোঁয়া। তার ওপর নিউইয়র্কে থাকেন তিনি। যেখানে জীবনযাত্রার খরচ অভাবনীয়। আপাতত অ্যারিজোনাতে সপরিবারে চলে যাবেন বলে জানান কেট। শিগগিরই নতুন চাকরি খুঁজে পাবেন বলেও আশাবাদী তিনি।

অন্যদিকে সন্তানসম্ভবা এক নারী জানান, গুগল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে কেন এভাবে ছাঁটাই করা হলো, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল