শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ সংগঠনকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম চার সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ে মধ্যে করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর দক্ষিণ ও উত্তর, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথসভায় এ তাগিদ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাচিপের এখনও কমিটি করার উদ্যোগ নেই। ছাত্রলীগ এখনও কমিটি করেনি। সম্মেলনের কতদিন হয়ে গেছে। এরপর আমাদের মহিলা আওয়ামী লীগ। অফিসে যাওয়া যায় না, মহিলাদের লাইন এখনও আছে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তারপর যুব মহিলা লীগ, পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সহযোগী চারটি সংগঠনের সম্মেলন করেছি। এখন পর্যন্ত একটাও কমিটি পাইনি। যৌথ সভার প্রথমেই এ তাগিদগুলো দেওয়ার কথা বলেছিলাম।’

তিনি বলেন, ‘উপ-কমিটির চেয়ারম্যান সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে, কাজে উপ-কমিটিগুলোর পূর্ণগঠন করতে হবে। সে প্রক্রিয়াটা যার যার সীমানা থেকে উদ্যোগ নেবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘যারা যে বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, সম্মেলন হয়ে গেছে অনেক দিন। অনেক সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি এখনও জমা হয়নি। জমা হলেও সভাপতির নির্দেশে আমি যেগুলোর অনুমোদন করি, তাতে ফাইনালি আপনারা একটু দেখবেন। তার আগে আমাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের বলতে হবে যে এ কমিটি ঠিক আছে। আমার কাছে ২৯টি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। আমার জানতে হবে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা কমিটিগুলো দেখেছেন কী না। তারা দেখলে আমি নেত্রীর সঙ্গে কথা বলব, আলাপ করে অনুমোদন দেব।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ