সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের আহ্বান জানালেন সাবিলা নূর!

news-image

বিনোদন প্রতিবেদক : প্রতিদিন মাইলের পর মাইল হুইলচেয়ারে করে বই বিক্রি করেন সুনয়না। এলাকার সবার প্রিয় একজন তিনি। হয়তো এজন্যই এলাকার চেয়ারম্যান তাকে ভয় পান। ভয় পান তার জনপ্রিয়তাকে। শারীরিকভাবে অক্ষম হলেও তিনি চান সমাজের অন্যদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে।

বই পড়ার আন্দোলনে একদিন সুনয়না থানা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে পুরস্কারও পান। সেই মঞ্চে সুনয়না উন্মোচন করেন স্থানীয় দুর্নীতিবাজদের মুখোশ। এর আগে ও পরে ঘটতে থাকে নানা ঘটনা। আর তা নিয়েই নাটক নির্মাণ করছেন অনন্য ইমন। নাম ‘বিরতিহীন যাত্রা’। আহমেদ তৌকীরের গল্প ও চিত্রনাট্যে এতে সাহসী ও নারীপ্রধান সুনয়না চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

সাবিলা বললেন, ‘গত বছর ঈদ থেকে গল্পনির্ভর কাজ করছি। সেই ধারাবাহিকতায় এই নাটকে কাজ করা। শারীরিক অক্ষমতা কোনো বাধা নয়, মানসিক ইচ্ছাই যে কোনো কিছু জয়ের জন্য যথেষ্ট, সেটাই নাটকের মূল প্রতিপাদ্য। একটা সুন্দর বাংলাদেশ গড়তে দরকার বোধ পরিবর্তনের একটা যুদ্ধ! আমি সেই যুদ্ধের আহ্বান জানিয়েছি বিরতিহীন যাত্রা নাটকে। নিজেকে নতুনভাবে তুলে ধরতে চেষ্টা করেছি এই নাটকে।’

‘বিরতিহীন যাত্রা’য় সাবিলা নূর ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আব্দুল্লাহ রানা, সুদীপ বিশ্বাস দীপ, আনোয়ারসহ অনেকে। নাটকটি আসছে ঈদুল ফিতরে প্রচার হবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে