শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বচ্ছতা ও আন্তরিকতা থাকলে অবশ্যই বাজেটের সফল বাস্তবায়ন হবে-হেলাল উদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বাজেট বাস্তবায়নে সকলকে আন্তরিক হতে হবে। আর স্বচ্ছতা থাকলে অবশ্যই বাজেটের সফল বাস্তবায়ন হবে। তিনি মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৫-২০১৬ অর্থ বছরে সদর উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন আরো বলেন, এই বাজেট জনকল্যাণ মূলক বাজেট। এই বাজেটে উন্নয়নের কথা বলা হয়েছে, অগ্রগতির কথা বলা হয়েছে। তিনি সদর উপজেলা পরিষদকে তার পক্ষ থেকে সবধরনের সহযোগীতা করার আশ্বাস দেন। মেয়র হেলাল উদ্দিন বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। জনগণের উন্নয়নে সরকার কাজ করছে।
 তিনি বাজেটে  গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরদের বৃত্তি প্রদানের জন্য বরাদ্ধ রাখায় সদর উপজেলা পরিষদকে ধন্যবাদ জানান। তিনি ঘোষিত বাজেটকে কল্যাণমুখী ও সময়োপযোগী আখ্যায়িত করে এই বাজেটকে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীগনকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের পরিচালনায় উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়া।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কে.এম. বদরুল আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, এন.জিও নেতা এস.এম. শাহীন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান লিটন।
এর আগে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ২০১৫-২০১৬ অর্থ বছরে সদর উপজেলার ৬২ কোটি ৬৩ লাখ, ৯৬ হাজার ৯শত ৬৯ টাকার বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি,৪৯ লাখ, ১৬ হাজার ৩শত ১১ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি, ১৪ লাখ, ৮০ হাজার, ৬শত ৫৮ টাকা।
বাজেট অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন, ইউপি চেয়ারম্যান গন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাজেট অনুষ্ঠানের আগে সদর উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।