অভিষেককে মারামারির হাত থেকে বাঁচালেন রণবীর

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে শান্ত স্বভাবের বলেই জানে সকলে। কিন্তু এক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে রাগ সামলাতে না পেরে মারামারিতে জড়িয়ে যাচ্ছিলেন অভিষেক। কিন্তু অভিষেককে সেই পরিস্থিতিতে শান্ত করলেন বলিউডের আরেক তারকা রণবীর কাপুর।
কয়েকদিন আগেই টুইটারে মেয়ে আরাধ্যকে নিয়ে এক ব্যক্তির করা মন্তব্যে রেগে গিয়েছিলেন অভিষেক। আর খেলার মাঠে এবারে যেন তার অন্যরুপ দেখলেন ভক্তরা। ‘প্লে ফর হিউম্যানিটি’ নামক এক কল্যাণ তহবিলের জন্য ফুটবল টিম গঠন করেছেন অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আরমান জেইন, বান্টি ওয়ালিয়া এবং রোহান শ্রেষ্ঠ।
যথারীতি এই রবিবারেও ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলেন অভিষেক। কিন্তু খেলা চলাকালীন অভিষেক ও নির্মাতা বান্টির মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এবং অভিষেক তখন বান্টিকে প্রায় ঘুষি মেরেই বসেছিলেন। পরিস্থিতি আরো খারাপের দিকে যাবার আগেই রণবীর এসে অভিষেককে সরিয়ে নিয়ে যান এবং তাকে শান্ত করেন। রণবীর না থাকলে পরিস্থিতি যে আরো খারাপ হত তাতে কোন সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার