সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ দেখে দৌড়, অতঃপর মাদকসহ ধরা

news-image

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে গাঁজা ও হেরোইনসহ হাফিজুল ইসলাম জাম্বু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার আদমদীঘির সান্তাহারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার জাম্বু উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার হঠাৎপাড়ার মহল্লার রুহুল আমিনের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার হাফিজুল ইসলাম জাম্বু তার বসতবাড়ির সামনের রাস্তায় মাদক নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদে গতকাল বিকেলে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। উপস্থিতি টের পেয়ে জাম্বু দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ২৫০ গ্রাম গাঁজা এবং তিন গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় জাম্বুর বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। আজ বুধবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদওয়ানুর রহিম।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে