সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বড় চলচ্চিত্র উৎসবে আজ দেখাবে ‘দামাল’

news-image

বিনোদন প্রতিবেদক : দিনকে দিন জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। ৯ দিনব্যাপী উৎসবের আজ ৫ম দিন। আর আজ সন্ধ্যায় দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত বাংলা সিনেমা ‘দামাল’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ নির্মাণ করেছেন রায়হান রাফী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচি অনুযায়ি ‘বাংলাদেশ প্যানারোমা’য় আজ বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’–এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে সিনেমাটিতে। শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি পর্দা উঠেছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী