,

রংপুরের অধিনায়ক শোয়েব মালিক

news-image

স্পোর্টস ডেস্ক : আঙুলের ব্যথা নিয়ে আগের ম্যাচে খেলা চালিয়ে খেলেও রংপুর রাইডার্স অধিনায়ক ছিটকে গেলেন শরীরের এক পাশের ব্যথায়।

সাইড স্ট্রেইনের কারণে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে নেই সোহান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার এই ম্যাচে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক।

সোমবার রংপুরের অনুশীলনেই সোহানের চোখেমুখে স্পষ্ট ছিল ব্যথার ছাপ। বারবার শরীরের পাশে হাত দিচ্ছিলেন তিনি। ওই ব্যথা নিয়ে নেটে তিন বল ব্যাটিং করেন রংপুর রাইডার্সের অধিনায়ক। কিন্তু তীব্রতা বাড়তে থাকায় বেরিয়ে যান নেট থেকে।

কিছুক্ষণ পর তিনি ফের ঢুকতে চান নেটে। এবার তাকে থামিয়ে দেন দলের প্রধান কোচ সোহেল ইসলাম। হতাশায় তখন ব্যাট ছুড়ে মারতে দেখা যায় তাকে।

সতর্কতার অংশ হিসেবে দলের বাকিদের আগেই অধিনায়ককে টিম হোটেলে পাঠিয়ে দেয় রংপুর ম্যানেজমেন্ট। পরে জানা যায়, সাইড স্ট্রেইনে ভুগছেন রংপুর অধিনায়ক।

মঙ্গলবার টসের সময় সোহানের চোটের কথা জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মালিকও।

দুর্ভাগ্যজনকভাবে আমাদের অধিনায়ক আজকে খেলতে পারছে না। শরীরের পাশে টান লাগায় ভুগছে সে। আশা করি দ্রুত সেরে উঠবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯